
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন ও জেলা কর্মী সম্মেলন ২৪ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।
২৭ শে নভেম্বর বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেস ক্লাবে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সভায় অন্যানের মধ্যে সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী মাহবুব আলম, শহর আমীর জাহিদুল ইসলাম,শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন,শহর সেক্রেটারী খোরশেদ আলম।
এসময় প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ শাতাধিক গণমাধ্যম কমী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয় মাঠে দুপুর ২ টায় শুরু হবে জেলার কর্মী সমাবেশ।
সেখান প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কর্মী সমাবেশ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সমাবেশে লক্ষাধীক কর্মী অংশ নেবেন।