1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলং চা বাগানের জায়গা দখল করে অবৈধ বাড়ী নির্মাণের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জাফলং চা বাগানের জায়গা দখল করে অবৈধ বাড়ী নির্মাণের অভিযোগ

রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে জাফলং চা বাগানের জায়গা দখল করে অবৈধ বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে। জাফলং চা বাগান ৯নং সেকশন, চাউড়াখেল মৌজায় সরকারী খাস জায়গায় অবৈধভাবে দুটি ঘর নির্মাণ করা হয়েছে। ঘর দুটি নির্মাণ করেছেন ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে গফুর মিয়া। বাগান কর্তৃপক্ষ ঘর নির্মাণ করতে বারবার বাধা প্রদান করলেও গফুর মিয়া বাধা না মেনে জোরপূর্বক ঘর নির্মাণ করেন।

বাগান চৌকিদার মো: লায়েছ মিয়া ও বাউন্ডারি চৌকিদার চতুর্দাস বলেন, আমরা বারবার বাধা দিলেও জোরপূর্বক গফুর মিয়া জায়গা দখল করে ঘর নির্মাণ করেছেন এবং আমাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদশর্ন করেন।

জাফলং চা বাগানের ম্যানেজার কৃষিবিধ মো: শাহাবুল্লাহ সরকার বলেন, আমাদের বাধা উপেক্ষা করে গফুর মিয়া জাফলং চা বাগানের জায়গায় জোরপূর্বক অবৈধভাবে জায়গা দখল করে দুটি ঘর নির্মাণ করেছেন। আমরা গত ৫ ফেব্রুয়ারী চা বাগানের সীমানায় অবৈধ বাড়ী নির্মাণ কাজ বন্ধ করে চা বাগান শিল্প রক্ষায় আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বাগান কর্তৃপক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর ফারুক বরাবরে একটি অভিযোগ দাখিল করেছি। অভিযোগের সুত্রে প্রশাসনের অভিযান হয় এবং প্রশাসন সেখানে ঘর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু গফুর মিয়া প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে দুটি ঘর নির্মাণ করেন। বর্তমানে আমরা বাগান কর্তৃপক্ষ চা শিল্প রক্ষায় অসহায় হয়ে পড়েছি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর ফারুক বলেন, আমার কাছে জাফলং চা বাগনের জায়গা দখলের অভিযোগ আসছিল। অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন তফশিল অফিসার ও থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে ঘর নির্মাণ করতে নিষেধ প্রদান করে আসে। আমি প্রশাসনিক বিভিন্ন ব্যস্থতায় থাকায় যেতে পারিনি। দু একদিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করতে যাবো।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারী) সরেজমিনে গিয়ে গফুর মিয়ার কাছে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং সাথে থাকা বাগান চৌকিদারের সাথে অশালীন ও মারমুখি আচরণ করেন।

এদিকে সংবাদকর্মীরা ঘটনাস্থল থেকে সরে আসার আধা ঘন্টা পরে বাগানের চৌকিদার লায়েছ আহমদের উপর গফুর ও তার লাঠিয়াল বাহিনী হামলা চালিয়েছে বলে জানান বাগানের সহকারী ম্যানেজার শিপুল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park