1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ে কথা কাটাকাটি থেকে মারামারি অতঃপর ঘুষিতে প্রান গেলো শ্রমিকের। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জাফলংয়ে কথা কাটাকাটি থেকে মারামারি অতঃপর ঘুষিতে প্রান গেলো শ্রমিকের।

আফাজ উদ্দিন,সিলেট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৯১ বার পঠিত

আফাজ উদ্দিন,সিলেট জেলা প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কথা কাটাকাটি নিয়ে মারামারি ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রতিপক্ষ হোসেন মিয়ার ঘুষিতে পানিতে পড়ে আব্দুর নূর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর নূর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের করিম হোসেনের ছেলে।
সোমবার (৮ জুলাই) ভোর রাতে জাফলংয়ের নয়াবস্তি গ্রামের পাশের নদীতে এ ঘটনা ঘটে।
মারধরের এ ঘটনায় হোসেন মিয়াকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। ধৃত হোসেন মিয়া উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর গ্রামের রুস্তম খা’র ছেলে।
স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, প্রতিদিনের ন্যায় জাফলং নদীতে নৌকা নিয়ে বালু উত্তোলনের কাজে যায় শ্রমিকরা। নৌকা রাখাকে কেন্দ্র করে আব্দুর নূর ও হোসেন’র মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়।
একপর্যায়ে হোসেন’র ঘুষিতে আব্দুর নূর পাশে থাকা নৌকায় লেগে মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজি করে নদী থেকে আব্দুর নূরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা হোসেন মিয়াকে আটক করে পুলিশে দেয়। তবে কী বিষয় নিয়ে তাঁদের মধ্যে মারামারি হয়েছে, তা এখনো সঠিক ভাবে জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম পিপিএম বলেন, সংবাদ পেয়েই গোয়াইনঘাট থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park