আরিফুল ইসলাম পাঠান,কুমিল্লা, মুরাদনগর
২ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, বুধবার,বিবিএ (সম্মান) শিক্ষাবর্ষ ২০১৯-২০ ২০হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন, প্রফেসর জনাব, কামাল হোসেন মজুমদার, অধ্যক্ষ দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ,বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, আতিক উল্ল্যাহ স্যার, নবনির্বাচিত সম্পাদক শিক্ষক পরিষদ, সভাপতি হিসেবে আসন গ্রহণ করেন, শিল্পী রানী শীল, বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ,উক্ত অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং গীতা পাঠের মাধ্যমে আরম্ভ করা হয়, উক্ত অনুষ্ঠানের সভাপতি শিল্পী রানী শীল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের জীবন হোক আলোকিত জীবন,
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আতিক উল্লাহ স্যার বলেন, ছাত্র-ছাত্রীরা কখনো শিক্ষকদের থেকে বিদায় নিতে পারে না, কারণ তারা আমাদের সন্তান তুল্য, আর সন্তানরা কখনো পিতার কাছ থেকে বিদায় নেয় না,, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি, শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা ভালো করে লেখাপড়া করবে এবং এই দোলায় নোয়াবপুর কলেজের সম্মান রক্ষা করবে, তোমরাই হবে আগামী দিনের দেশ গড়ার কারিগর,
উক্ত অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের স্যারদের মধ্য থেকে, জনাব আহসান হাবিব স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,
তোমরাই আমাদের পরীক্ষিত ছাত্রছাত্রী তোমরা সারা বাংলাদেশের মধ্যে উচ্চপর্যায়ে চাকরি করবে, এটা আমাদের গর্ব এবং এই কলেজের সু নাম বয়ে আনবে, আর তোমরাই দিবে এই দেশের নেতৃত্ব
আয়োজনে দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ, চান্দিনা, কুমিল্লা