Veery Soon coming on 12th February To be held 13th National Election under Interim Government Dr.Younus.
মোটামুটি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর যে কোন মুল্যে শান্তিপূর্ণ একটা নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।
আমরা ইতিমধ্যে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও ও বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম প্রত্যেক উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত টহল দিতে দেখছি এবং সেই সাথে সাধারণ ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করছেন।
ইটস অলসো বেটার ইনোসেটিভ ফর দ্যা এডমিনিস্ট্রেশন।
দেশবাসীর মতো আমারও মনে হচ্ছে আগামী ১২ই ফেব্রুয়ারী নির্বাচন টা হচ্ছে।
তবে জামায়াত ও বিএনপির মধ্যে ব্যাপক সহিংসতা হতে পারে বলে দেশের অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক ধারণা করছেন।
এই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর আগ্রাসী মনোভাব দেখা যাবে না,তারা নিজেদের রক্ষায় সর্বচ্চ পদক্ষেপ নিবেন।
এটাই হবে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বেটার কৌশল।
ফলাফল কি হবে তা আগাম বলা মুশকিল?
দেশের সিংহভাগ সাধারণ মানুষের ধারণা বিএনপি ব্যাপক আসন পেয়ে একক ভাবে সরকার গঠন করবে।অন্যদিকে জামায়াতও তাদের বিভিন্ন সভা সমাবেশে জন সমাগম দেখিয়ে জানান দিচ্ছেন তারাও সরকার গঠন করবে।
সংস্কার কমিশনের প্রধান ড.আলী রিয়াজ সম্প্রতি জানিয়েছে নির্বাচিত সংসদ সদস্যরা ১৮০ দিন গন পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।
১৩ তম জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরা কবে শপথ নিবেন আর কিভাবে সরকার গঠন করবেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা এখনো পাওয়া যায়নি।
নির্বাচনের পরেও কি তাহলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করবে নাকি দেশে শান্তি ফিরে আসবে।
অনেকের ধারণা নির্বাচনের পরে ড.ইউনুস কে রাষ্ট্রপতি নির্বাচিত করা হতে পারে আর এজন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা হয়েছে।
যদি একক সংখ্যা গরিষ্ঠ দল ড.ইউনুস কে রাষ্ট্রপতি হিসেবে সমর্থন না দেন তাহলে কি নির্বাচনের পরেও রাজনৈতিক সংকট স্থায়ী হবে?
বাংলাদেশ কি তার অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাবে।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনে আ.লীগের সহিংসতা করার কোন তথ্য নেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়িয়ে দিতে পারে।
বিভিন্ন অভিযানে এখনো আ.লীগের নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে,এই গন গ্রেফতার চলতে থাকলে কি নিরীহ আ.লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবেন?
এই মহুর্তে মহান রাব্বুল আলামিনের কৃপা ছাড়া বাংলাদেশ তার সমহিমায় ফিরতে পারবে না।
বাংলাদেশ টা সবার তাই সবার জন্য বাসযোগ্য হউক প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।