1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় সড়ক সম্প্রসারনে আবার বাধা আমডাঙ্গায় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জাতীয় সড়ক সম্প্রসারনে আবার বাধা আমডাঙ্গায়

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: – ১২ নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি যোগাযোগের মাধ্যম। কিন্তু সেই রাস্তা সম্প্রসারনে আবার বাধা আমডাঙ্গায়। এদিন আমডাঙা এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণে বাধার মুখে পড়তে হল জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। সম্প্রসারণের কাজে ব্যবহার করা জেসিবির কাজ আটকে তা তুলে দেওয়ারও অভিযোগ উঠল জমিহারাদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ আসলেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় দুপক্ষকেই। জমিদাতাদের সঙ্গে চলে পুলিশের বচসা। ক্ষতিপূরণের টাকা না পাওয়া পর্যন্ত জমিতে কাজ করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশের পর জেলাশাসকের তরফ থেকে ন্যায্য ক্ষতিপূরণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ না করেই, কাজ চালানোর বিরুদ্ধেই এদিন সরব হন জাতীয় সড়ক পার্শ্ববর্তী জমি-হারা মানুষজন।
এদিন কাজ বন্ধ করে দেওয়া হলেও, পরবর্তীতে যদি ফের কাজ শুরু হয় তবে তারা আবারও কাজ আটকাবেন বলেও জানানো হয়। এখন আদালতের নির্দেশ বুঝে নিয়ে নিজেদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্থ পেলে তবেই সম্ভব জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বলেই মনে করা হচ্ছে। গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park