1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট পাঁচবিবিতে গরু চুরি, বেড়েছে চোরের প্রভাব, আতঙ্কে এলাকাবাসী। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জয়পুরহাট পাঁচবিবিতে গরু চুরি, বেড়েছে চোরের প্রভাব, আতঙ্কে এলাকাবাসী।

মোঃ আল-আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মোঃ আল-আমিন 
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্ৰামের  মোঃ আবু মুসা  পিতা মোঃ নুর ইসলাম এর বাড়ির মেনে দরজা তালা কেটে গত রাতে (১৮-০১-২০২৫ )ভোর ৩:৩০ মিনিটে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থেকে এলাকা বাসির মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। 

ক্ষতিগ্রস্ত মুসা জানান, হরেন্দা গ্ৰামের আশপাশের এলাকার বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। ওই সব এলাকায় প্রায় শতাধিক গরুর খামার রয়েছে। আর গরু রয়েছে কয়েক শতাধিক। শুক্রবার ভোর সাড়ে  ৩টার দিকে , আমার ২টি গরু ও ৪৫০০ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।আবু মুসা আরো বলেন একই রাতে এলাকা থেকে আরও ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বলেন,  এবিষয়ে আমরা একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্তের মাধ্যমে, চুরি হওয়া গরু উদ্ধার ও চোর দলের সদস্যদের আটকের চেষ্টা চলবে এছাড়া ওইসব এলাকায় পুলিশের পাহাড়া বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park