1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে তাফসির মাহফিলে নাশকতা মামলা থেকে অব্যাহতি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জয়পুরহাটে তাফসির মাহফিলে নাশকতা মামলা থেকে অব্যাহতি

মোঃ আল আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) মাননীয় অতিরিক্ত দায়রা জজ আদালত জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর,পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী সহ অভিযুক্ত ৩৮ জন কে পাঁচবিবির মোহাম্মদপুর নিকড় দীঘি নান্দুলা হাফেজিয়া মাদ্রাসা তাফসির মাহফিলে নাশকতার (জি আর ৬/১৭ সন্ত্রাস) মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

জানা যায় ২০১৫ সালের ৩১ অক্টোম্বর পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে নিকড় দীঘি নান্দুলা হাফেজিয়া মাদ্রাসায় তাফসির মাহফিল চলছিল সেখান থেকে বাড়িতে ফেরার পথে প্রধান বক্তা মাওলানা বেলালী সাহেব ও তৎকালীন ছাত্রশিবিরের জেলা সভাপতি বর্তমান সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইমরান হোসেন আমিরুল ইসলাম বেলালী সাহেবের সফর সঙ্গী মাওলানা আব্দুর রহমান গাজি কে গ্রেফতার করে।

পরের দিন মাহাফিলের প্রধান বক্তা মাওলানা আমিরুল ইসলাম বেলালী, তৎকালীন বাংরাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি বর্তমান সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও মোহাম্মদুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম,আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নুর হোসেন আকন্দ বাবু সহ জামায়াত ও শিবিরের ৩৮ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে পাঁচবিবি থারায় মামলাটি করা হয়।

এই ৬/১৭ মামলাটি চার্জ গঠনের প্রক্রিয়াই ছিল, আজ মাননীয় অতিরিক্ত দায়রা জজ আদালত সকল আসামীদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park