1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে ক্লিনিকে গৃহবধূর মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জয়পুরহাটে ক্লিনিকে গৃহবধূর মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা।

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি।

ক্লিনিকে গৃহবধূর মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা
জয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটনায় বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২০ অক্টোবর) বিকেলে শহরের পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

জানা গেছে, রুমা আক্তার নামে এক গৃহবধূ টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে টনসিলের অপারেশন করতে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশন হয়। এরপর ওই গৃহবধূর মৃত্যু হয়। রুমা আক্তারের মৃত্যুর পর তার মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায় বলেন, শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রুমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু ঘটনায় অপারেশন থিয়েটারে ত্রুটি থাকায়
সিলগালা করা হয়। মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে তদন্ত রির্পোট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। লাইসেন্সবিহীন, অবৈধ ক্লিনিকগুলো অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডা.সাবা আল গালিব,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জোবায়ের মো. আল ফয়সাল, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park