1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটবাসীর প্রাণের দাবি: ১,০০০ শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই নির্মাণ হোক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাটবাসীর প্রাণের দাবি: ১,০০০ শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই নির্মাণ হোক

মোঃ আল আমিন  জয়পুরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পঠিত

চীন সরকারের অর্থায়নে দেশের উত্তরাঞ্চলে নির্মাণ হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল। এই হাসপাতাল কোথায় নির্মাণ হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হাসপাতালের জন্য সম্ভাব্য স্থান হিসেবে নীলফামারীর নাম আলোচনায় এলেও, জয়পুরহাটবাসী তাদের প্রাণের দাবি হিসেবে হাসপাতালটি জয়পুরহাটে নির্মাণের আহ্বান জানিয়েছেন।

বিভাগ গিয়েছে রংপুরে, শিক্ষা বোর্ড গিয়েছে দিনাজপুরে, বিমানবন্দর হয়েছে সৈয়দপুরে—বারবার বঞ্চনার শিকার জয়পুরহাট এবার আর চুপ থাকতে চায় না। এইবার অন্তত স্বপ্নের হাসপাতাল যেন জয়পুরহাটেই প্রতিষ্ঠিত হয়, এটাই এ জেলার মানুষের প্রাণের দাবি।

জয়পুরহাটবাসীর মতে, হাসপাতালের জন্য প্রয়োজনীয় জমি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং জনসংখ্যার চাপ বিবেচনায় জয়পুরহাট একটি উপযুক্ত স্থান। এটি বাস্তবায়িত হলে জয়পুরহাটসহ আশেপাশের জেলাগুলোর মানুষও উন্নত স্বাস্থ্যসেবা লাভ করবে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নুরজাহান বেগম ম্যাডামের প্রতি আমাদের বিনীত অনুরোধ—জয়পুরহাটের মানুষের বহু দিনের বঞ্চনা এবার শেষ করুন। আমাদের প্রাণের দাবি পূরণ করুন। এক হাজার শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই স্থাপন করুন। জয়পুরহাটবাসী সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park