
তাসলিমা রত্না ময়মনসিংহ
আজ শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) তারিখ, ময়মনসিংহের ঐতিহ্যবাহী জয়নুল আবেদীন পার্কে অ'বৈ'ধ স্থাপনা উ'চ্ছে'দে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অ'ভি'যা'ন চলাকালে পার্কের অভ্যন্তরে গড়ে ওঠা একাধিক অবৈধ ফুডকোর্ট উ'চ্ছে'দ করা হয়। জনসাধারণের চলাচলে বিঘ্ন এবং পার্কের পরিবেশ নষ্টের অ'ভি'যো'গে এসব অ'বৈ'ধ স্থাপনার বি'রু'দ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার বাহিনী এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তারা যৌথভাবে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জয়নুল আবেদীন পার্ককে পরিচ্ছন্ন, নিরাপদ ও সাধারণ মানুষের জন্য উপযোগী রাখতে এই ধরনের অ'ভি'যা'ন চলমান থাকবে।