1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আল আমীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির ফরিদী, মোঃ ফারুক আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক জামাল হোসাইন, মোঃ মুকিম উদ্দিন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমদ, কার্যকরী কমিটির সদস্য ইকবাল হোসাইন, মোঃ মঈন উদ্দিন, সদস্য জুবায়ের আহমদ ও নাঈম হোসাইন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জগন্নাথপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়সহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park