1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল রবিবার রাতে অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল আমীন, ইকবাল হোসাইন উপস্থিত থেকে এবং ভিডিও কনফারেন্স মোঃ হুমায়ুন কবির ফরিদী সংযুক্ত হয়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা এবং স্থানীয় সমস্যা তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও, সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে নতুন সদস্যদের কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে আহ্বায়ক কমিটির সর্বসম্মতিক্রমে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বাবুল খান মুন্না,প্রভাত প্রতিদিন প্রত্রিকার জুবায়ের হোসেন,দৈনিক দেশ বুলেটিন পত্রিকার সাহাব উদ্দিন রাহুল,বাংলা টাইম এন্ড টিউন শাকিল আহমদ , দৈনিক জগন্নাথপুর পত্রিকার মোঃ নাঈম হোসেন, আজকের দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের পত্রিকার রাসেল আহমদ, দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের জীবন তালুকদার,দোয়েল টিভি (অনলাইন) হুমায়ুন কবির চৌধুরীকে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সদস্যদের
সক্রিয় অংশগ্রহণে সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park