
মোঃ মুকিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ভলটন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল মতিন লাকি।
বুধবার ১৭ জুন বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টেসহ জগন্নাথপুর বাজারে নির্বাচনী প্রস্তুতিকালীন লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। জগন্নাথপুর থানাধীন পৌরসভা কেন্দ্রিক গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত এই গণসংযোগ কর্মসূচিতে তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও দোকান মালিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় তিনি সুশাসনভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ জগন্নাথপুর পৌরসভা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি আসন্ন পৌরসভা নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সমর্থন, দোয়া ও ভোট চান।
লিফলেট বিতরনকালে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেনীপেশার শহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।