1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।
ঘোষিত বাজেটে আগামী অর্থবছরে ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব ও উন্নয়নসহ সর্বমোট আয় ধরা হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা, মোট ব্যয় ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা সার্বিক বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন। পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল হাই, রিয়াজ রহমান, আলী আজগর ইমন, হুমায়ূন কবির ফরিদী, হিফজুর রহমান তালুকদার জিয়া, ইকবাল হোসেন, আল আমীন, শাহ ফুজায়েল আহমদ,আব্দুল মতিন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক তকবুর হোসেন, সদস্য ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম আহমদ প্রমূখ।

জগন্নাথপুর পৌরসভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন বাজেট ঘোষণাকালে বলেন, এই বাজেট জগন্নাথপুর পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। বাজেটে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কোন কিছু আনয়ন করা হয়নি তবে এটা প্রস্তাবিত বাজেট।

তিনি উল্লেখ করেন, রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করা। এ লক্ষ্য পূরণে আমরা সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি।

বাজেট ঘোষণয় পৌরসভার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park