মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় এক জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই জন আসামী সহ তিন জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা এর নেতৃত্বে এসআই মো. আল-আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই হাদী আব্দুল্লাহ, এসআই রিফাত সিকদার, এএসআই আলী আকবর ও এএসআই ভানু লাল রায় সহ একদল পুলিশ জগন্নাথপুর পৌরসভার পৌর পয়েন্ট হইতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় জি আর আসামী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মহিষাকোনা গ্রামের মো. আব্দুল জলালের ছেলে মো. সোহেল মিয়া(৪২)কে গ্রেফতার করেন। এ দিকে নন জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী উপজেলার রসুলপুর গ্রামের মৃত আঞ্জব উল্লাহ এর ছেলে মোঃ ছানু মিয়া (৫৫)কে গ্রেফতার করেন। এছাড়া ও পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মৃত মো. ইছাক উল্লাহের ছেলে মো. তছকির মিয়া (৬৫)কে গ্রেফতার করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় এক জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই জন আসামী সহ তিন জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।