1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর থানা পুলিশে বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুর থানা পুলিশে বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেফতার

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় এক জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই জন আসামী সহ তিন জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা এর নেতৃত্বে এসআই মো. আল-আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই  নুর উদ্দিন আহমেদ, এসআই হাদী আব্দুল্লাহ, এসআই রিফাত সিকদার, এএসআই আলী আকবর ও এএসআই ভানু লাল রায় সহ একদল পুলিশ জগন্নাথপুর পৌরসভার পৌর পয়েন্ট হইতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় জি আর আসামী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মহিষাকোনা গ্রামের মো. আব্দুল জলালের ছেলে মো. সোহেল মিয়া(৪২)কে গ্রেফতার করেন। এ দিকে নন জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী উপজেলার রসুলপুর গ্রামের মৃত আঞ্জব উল্লাহ এর ছেলে মোঃ ছানু মিয়া (৫৫)কে গ্রেফতার করেন। এছাড়া ও পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মৃত মো. ইছাক উল্লাহের ছেলে মো. তছকির মিয়া (৬৫)কে গ্রেফতার করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় এক জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই জন আসামী সহ তিন জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park