মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি ) রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর (রানীনগর) গ্রামের মৃত ছানু মিয়ার ছেলে সুহেল মিয়া (৪৪) ও জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে আবু সুফিয়ান জুনু মিয়া (৬০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আজ ১৭ ফেব্রুয়ারী সোমবার যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।