1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর উপজেলা বিএনপি আয়োজনে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুর উপজেলা বিএনপি আয়োজনে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন  জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন  জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ চিলাউড়া বাজারের বড় মাঠে অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) প্রীতি ফুটবল ম্যাচ পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ  উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম।

বক্তারা তাদের বক্তব্যতে যুবসমাজের উদ্দেশ্যে খেলাধুলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার অপরিহার্যতার কথা বলেন। বিএনপি নির্বাচনে বিজয়ী হলে জগন্নাথপুরে একটি স্টেডিয়াম নির্মাণের অঙ্গীকার করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, রাজশাহী বাগমারা উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য ডাঃ একেএম রিয়াজ আহমেদ, সদস্য-সহ-দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু,  স্বেচ্ছাসেবক দল সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় কেন্দ্রীয় বিএনপি, সুনামগঞ্জ জেলা বিএনপি, শান্তিগঞ্জ উপজেলা ও জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং চিলাউড়া গ্রাম বাসী সহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park