1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ১২টি অস্থায়ী  পশুর হাটের  অনুমতির জন্য আবেদন । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে ১২টি অস্থায়ী  পশুর হাটের  অনুমতির জন্য আবেদন ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১২টি অস্থায়ী পশুর বাজার স্থাপনের অনুমতি চেয়ে  আবেদন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় কোরবানির পশু ক্রয়-বিক্রয় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের কাছে এ আবেদন জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরও বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটবে। এতে সড়কে যানজট ও জনদুর্ভোগ এড়াতে নির্ধারিত স্থানে অস্থায়ী পশুর হাট স্থাপন জরুরি।

আবেদনকৃত  বাজারগুলোর মধ্যে রয়েছে  , সৈয়দপুর বাজার, নয়াবন্দর বাজার, বড়ফেচী বাজার, পল্লীগঞ্জ বাজার, ইনাতগঞ্জ বাজার ( জগন্নাথপুর অংশ), গোবিন্দ বাজার, কেউন বাড়ি বাজার, মিরপুর বাজার, লামাটুকের বাজার, মজিদপুর বাজার, পৌর শহরের কেশবপুর বাজার ও জগন্নাথপুর সদর বাজার। এই ছাড়া ও উপজেলার রসুলগঞ্জ বাজার ও রানীগঞ্জ বাজারে নিয়মিত পশুর হাট রয়েছে। 

আবেদনকারীরা জানান, নির্ধারিত স্থানে অস্থায়ী গরুর বাজার স্থাপন করা হলে সাধারণ মানুষ সহজে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকবে। 

জগন্নাথপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন জানান, আবেদন পাওয়া অস্থায়ী পশুর হাট গুলো অনুমোদনের জন্য উদ্বতন কতৃপক্ষের নিকট প্রেরন করা হয়েছে।  এখনও অনুমোদনের কোন প্রকার পত্র আমরা পাইনাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park