1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার মাঠে গরু দিয়ে ফেরা গোষ্ঠ ও নৃত্যানুষ্ঠান  অনুষ্ঠিত । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার মাঠে গরু দিয়ে ফেরা গোষ্ঠ ও নৃত্যানুষ্ঠান  অনুষ্ঠিত ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যাত্রাপাশা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার উপলক্ষে বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  দিনব্যাপী বিপুল ভক্ত সমাগমের মধ্যে দিয়ে উৎসব পালিত হয়। সকাল ছয়টায় উৎসবের উদ্বোধন ও নগর পরিক্রমা, সকাল ৯ টায় শ্রীকৃষ্ণের গোষ্ঠে গমন, বিকাল চারটায় ফিরা গোষ্ঠ, লীলা সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। 

প্রতি বছরের মতো পৌর শহরের যাত্রাপাশা মঙ্গল চন্ডী মন্দির প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়।  বিকাল চারটায় মাঠে গরু দিয়ে ফেরা গোষ্ঠ ও নৃত্যানুষ্ঠান  অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভক্তের সমাগম ঘটে।

উৎসবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার , সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ আহ্বায়ক সমাজসেবক এম এ কাদির, বিএনপি নেতা সুজাতুর রেজা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিজন কুমার দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে, কমিউনিটি নেতা শশী কান্ত গোপ সাংবাদিক অমিত দেব, উৎসব উদযাপন কমিটির সভাপতি নিবারন গোপ, সাধারণ সম্পাদক প্রজেশ গোপ ও কোষাধ্যক্ষ জীবন গোপ, বকুল গোপ, রজত গোপ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park