1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মারা-মারি মামলার আসামী কাইয়ূম  গ্রেপ্তার  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে মারা-মারি মামলার আসামী কাইয়ূম  গ্রেপ্তার 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই আল-আমীন এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই দিপংকর হালদার, এসআই হাদী আব্দুল্লাহ, এসআই কবির আহমদ, এসআই রিফাত সিকদার, এএসআই আলী আকবর এবং এএসআই/ জমির উদ্দিন সহ একদল পুলিশ ১৬ ই নভেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীপতিপুর গ্রাম নিবাসী মৃত ইছহাক আলীর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-১২, তারিখ- ১৭ নভেম্বর, ২০২৫; জি আর নং-২০৪, ধারা- 307/323/326/354/379/
506/114/34 The Penal Code, 1860;এর এজাহার নামীয় আসামী আব্দুল কায়ুম (৪৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৭ নভেম্বর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।
উল্লেখ্য, ছাতক ও জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী ছাতক উপজেলার শ্রীপতিপুর গ্রাম নিবাসী হাজী আবারক আলীর ছেলে সাহেব আলী(৫১) এর সাথে একই গ্রাম নিবাসী মৃত ইছহাক আলীর ছেলে আব্দুল কাইয়ূম (৪৫) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। বিগত ১৪ ই নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলাধীন যোগলনগর মার্কেটস্থ দীপক দাস এর চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাহেব আলী(৫১) এসময় আব্দুল কাইয়ূম ও আব্দুল মতিন এই দোকানে প্রবেশ করে সাহেব আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশা-পাশি অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক জুবায়ের আহমদ এর মাতা আয়দন মালা(৬০) ও সালিসি ব্যক্তি সহ ৬/৭ জনকে গুরুতর আহত করে। আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে আহতদের উদ্ধার করেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে সাহেব আলী বাদী হয়ে ১৭ ই নভেম্বর হামলাকারী আব্দুল কাইয়ূম(৪৫) ও আব্দুল মতিন (৪০)কে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে আব্দুল কাইয়ূম (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park