1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

“সুস্থ শ্রমিক কর্মট হাত, আসবে এবার নবপ্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়

 পালিত হয়েছে পহেলা মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। সকাল ১১ টায় বর্ণাঢ্য র‍্যালীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬। উপজেলা প্রশাসন জগন্নাথপুর এর আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র‍্যালী বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, পরিবহন শ্রমিক নেতা মোশাহিদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম খেজর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য আল আমীন, ইকবাল হোসেন, মোঃ মুকিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ, সাংবাদিক গোবিন্দ দেব, আমিনুল ইসলাম সিপন, শাহ ফুজায়েল আহমদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park