1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২০৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে ৫ টি স্কুল  ও মাদ্রাসার  ৭৫ জন মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন ও সম্মাননা স্মারক, বৃক্ষ বিতরণ প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্টানে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ তছলিম আহমেদ বাবুল এর পক্ষে ক্রেস্ট প্রদান করেন সম্মানিত অতিথিবৃন্দ।

 শুক্রবার (১৭ এপ্রিল)  বাদজুম্মা হবিবপুর পশ্চিম পাড়া শাহী ঈদগাহ মাঠে ফিরুজ আলীর সভাপতিত্বে ও মোঃ শামীনূর রহমান শামীম রানা এর পরিচালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এনাম হোসেন, বিএনপি নেতা হাসান আহমদ, হাফিজ ক্বারী মাওলানা শিহাব উদ্দিন, কবি সাহিত্যিক মুহসিনা খাতুন রুমি, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, সাবেক ফুটবলার মাহমুদ আলীপ্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের জ্ঞান, ব্যক্তিত্ব ও নৈতিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দেশ ও জাতির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএম সাকির আহমদ, মুগল ৃয়া, আরিফুল ইসলাম জাবেদ, জুয়েল আহমদ চৌধুরী, মাহমুদুল হাসান সুহেল, শাহান আহমদ, আবু সাইদ।

এছাড়াও  উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ দেলোয়ার হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park