1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত, পলাতক আসামী সহ সাতজন গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত, পলাতক আসামী সহ সাতজন গ্রেফতার

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলায় ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই লুৎফর রহমান, এসআই হামিদুর রহমান, এসআই রিফাত সিকদার, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই আব্দুল কাইয়ুম, এএসআই জাহাঙ্গীর আলম মজুমদার সহ পুলিশের পৃথক দল বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে জিআর মামলার এক বছরের সাজা ও অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী সৈয়দ ছাহিদ ওরফে সাইদ আহমেদ (২৪)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের সৈয়দ সিরাজ মিয়ার ছেলে।

এছাড়া-নন-জিআর মামলার পলাতক আসামী উপজেলার হাসান ফাতেমাপুর গ্রামের মৃত আবদুস শহীদের ছেলে মোঃ হাফিজুর রহমান (৪৫), পীরেরগাঁও গ্রামের ইছাক আলীর ছেলে সেবুল মিয়া, রতন মিয়া, জীবন মিয়া, নলুয়া নোয়াগাঁও গ্রামের মৃত আবদুল বাতিনের ছেলে আবদুল হক টুনু (৫০) ও সিআর মামলার আসামী একই গ্রামের এবারক উল্লার ছেলে মধু মিয়া (৪০)।

পুলিশ সুত্রে জানাযায়,আজ ১৯ এপ্রিল শনিবার গ্রেফতারকৃত আসামীদের পুলিশ হেফাজতে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park