
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর সাথে
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাদিনাতুল খায়রী আল ইসলামির চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ( দা. বা.) এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন করলে তার সাথে সংগঠনের জগন্নাথপুর উপজেলা শাখার এক মতবিনিময় সভা আজ ১৫ নভেম্বর ২০২৬ ইং রবিবার দুপুর ২.০০টায় জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আকমল হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সৌদিআরব রিয়াদ শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা আব্দুল বাকি আহবাব,সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলী,মাওলানা উমর ফারুক, মাওলানা আব্দুল বাসিত, জগন্নাথপুর পৌর সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন রাজু,জগন্নাথপুর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আমীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন, জগন্নাথপুর পৌর শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ডা.ওয়ালি উল্লাহ ওলি,মাওলানা ফজলুর রহমান, মাওলানা আলী আহমদ,মাওলানা ফারহান আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় দাওয়াত মাস উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযান, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।