1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটি সেক্রেটারী মাওঃ বশির উদ্দীনকে সংবর্ধনা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটি সেক্রেটারী মাওঃ বশির উদ্দীনকে সংবর্ধনা প্রদান

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটি শাখার সাধারন সম্পাদক হযরত মাওলানা বশির উদ্দীনের স্বদেশ আগমন উপলক্ষে তাঁহাকে গণসংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত নিউইয়র্ক সিটির  বাইতুল আবরার জামে মসজিদের ইমাম ও খতিব বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটির সাধারণ সম্পাদক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী হযরত মাওলানা বশির উদ্দিন এর স্বদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে ১৭ই মে রোজ শনিবার বিকালে স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজার প্রাঙ্গণে কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা মাহফুজুল আলম শামরান এর সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান  হানিফ ও হাফিজ শায়খ আহমদ মামুন এর যৌথ পরিচালনায় গণসংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান  অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুদ্দীন আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটি শাখার সাধারন সম্পাদক ও কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উপদেষ্টা, হযরত মাওলানা বশির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ জয়নুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারন সম্পাদক মাওলানা এম সাইফুর রহমান সাজাওয়ার,বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালী, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন, হযরত মাওলানা আব্দুল মমিন জাহানপুরী, শান্তিগঞ্জ উপজেলা  জমিয়তে উলামায়ে ইসলামের এর সভাপতি মাওলানা হোসাইন আহমদ,কলকলিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক দেওয়ান রুমেন উদ্দিন,  জগন্নাথপুর উপজেলা শাখা যুব মজলিসের বায়তুল মাল সম্পাদক মাওলানা তানভীর আহমদ, সুনামগঞ্জ জেলা শাখা ছাত্র মজলিস এর অন্যতম সদস্য হাফিজ মাওলানা মাহফুজুল আলম, কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, মোঃ জাকির আহমদ ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন, মাওলানা তারেক আহমদ এবং সংবর্ধিত অতিথি মাওলানা বশির উদ্দীনকে ফুল দিয়ে বরন করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।  এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ও অঙ্গ সহযোগী সংগঠনের সুনামগঞ্জ জেলা, উপজেলা, ইউনিয়ন  ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park