1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে দেয়াল নির্মাণ করে ৪ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগটি মিথ্যা বলে দাবী ভূমির মালিকের। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে দেয়াল নির্মাণ করে ৪ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগটি মিথ্যা বলে দাবী ভূমির মালিকের।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  শ্রীরামসী রসুলপুর গ্রামে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করে ৪ টি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে মিথ্যা অভিযোগের মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবী করেন উক্ত ভূমির মালিক মৃত হাজী মনাফ উল্লার স্ত্রী  জরিনা খাতুন। তিনি জানান, আমার স্বামীর মালিকানা ভূমি জোরপূর্বক দখলে নিতে একই গ্রামের মৃত মোছন উল্যার পুত্র লায়লন শাহ আমি ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে অপপ্রচার চালায়। উক্ত ভূমি নিয়ে আদালতে মামলা- মোকদ্দমা চলমান রয়েছে। প্রকৃত পক্ষে সংবাদে প্রকাশিত ভূমিটি আমার স্বামীর  মালিকানা ভূমি, এই ভূমি দিয়ে কোন প্রকার যাতায়াতের রাস্তা ছিলনা বর্তমানে ও নাই। উকিল আলী উরফে লায়লন শাহ ও তার ভাই আশ্বাদ আলীসহ দুইটি পরিবার একইনবাড়িতে বসবাস করে। 

একই বাড়ির বাসিন্দা রুহেল মিয়া জানান, আমাদের মালিকানা ভূমির উঠান দিয়ে উকিল আলী উরফে লায়লন শাহ ও তার ভাই আশ্বাদ আলীর পরিবার যাতায়াত করে আসছে। তাদের যাতায়াতের রাস্তায় মকরম উল্লার পুত্র হাফিজ মিয়া পাকা টিনসেট ঘর নির্মান করার  ফলে তাদের  যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। তিনি আরো জানান, ৩/৪ বছর পূর্বে  ভূমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে গ্রাম্য পঞ্চায়েত আমাদের উঠান দিয়ে লায়লন শাহ ও তার ভাইয়ের পরিবারকে আমাদের উঠান দিয়ে যাতায়াতের জন্য বলেন এবং হাফিজ মিয়ার সাথে সমজতার মাধ্যমে ১৫ দিনের মধ্যে তাদের যাতায়াতের রাস্তার ব্যবস্থা করার জন্য কিন্তু তারা রাস্তার ব্যবস্থা না করে আমাদের মালিকানা উঠান দিয়ে যাতায়াত করে আসছে। বর্তমানে জোরপূর্বক জরিনা খাতুনের মালিকনা ভূমি দখল করে রাস্তা নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

উকিল আলী উরফে লায়লন শাহ জানান, ভূমির মালিক যে কেউ হোক আমাদের দুইটি পরিবারের যাতায়াতে জন্য দাবীকৃত রাস্তাটির ব্যবস্থা করতে প্রশাসনের নিকট দাবী জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park