
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় আমন ধান, হাইব্রিড মরিচ, লেবুর চারা, গাছের চারা ও গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুর এর আয়োজনে এ বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল এর পরিচালনায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওসার আহমেদ।
এসময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক শাহজাহান, আমিনুল হক শিপন, বিপ্লব দেব নাথ, ফুজায়েল আহমদ, ভিবিন্ন ইলেকট্রনিক ও প্রন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
এসময় বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জগন্নাথপুর উপজেলার নির্ধারিত সংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে আমন ধানের বীজ ও সার সহায়তা পাচ্ছেন। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং চলতি মৌসুমে আমনের আবাদ ও ফলন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।তারা কৃষকদের সঠিক নিয়মে বীজ ও সার ব্যবহারের পরামর্শ দেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।