
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ জুলাই) বিকেল ৩ টায় কামারখাল তেলিকোনা গ্রামের চন্ডিডহর পয়েন্টে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাদিকুর রহমান নানু,কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তালেব, আব্দুস সালাম, হুমায়ুন কবির, মনির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান মুহিত, ইউনিয়ন যুব দল সভাপতি সেলিম আহমদ, সহ সভাপতি রোকন আহমদ,ইউনিয়ন যুবদল সহ সভাপতি কামরুল হাসান লিটন, আবুল হোসেন আবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া সওদাগর, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ জুনেদ,কলকলিয়া ইউনিয়ন যুবদল সহ সভাপতি সালেহ আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফিরুজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল হক, ১ নং ওয়ার্ড বিএনপি নেতা বশর মিয়া, আছদুল হক, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা ও কলকলিয়া ইউনিয়নসহ ১ নং ওয়ার্ডের আরো অনেক নেতৃবৃন্দ।