1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিন কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ আঞ্জুর আলী এর সভাপতিত্বে ও মোঃ জুনেদ আহমদ এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান, বিশেষ অতিথি ছিলেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম সাদিকুুর রহমান নান্নু, আব্দুস সালাম উপজেলা বিএনপি নেতা, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতি, যগ্ম সম্পাদক হুমায়ুন কবির,জগন্নাথপুর উপজেলা যুবদল আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা যুবদল সদস্য ও সিনিয়র সহ সভাপতি কলকলিয়া যুবদলের রোকন আহমদ,কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি কামরুল হাসান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমদ জিতু প্রমুখ

 

এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আজকের পরিবর্তন।

 

আমরাও আন্দোলন করেছি ১৫ বছর ধরে কিন্তু আমাদের আন্দোলনের রেজাল্ট আসেনি। ছাত্র জনতার আন্দোলন এবং আত্মদানের কারণে মাত্র কয়েকদিনের মাথায় স্বৈরাচারের পতন ঘটে। এই জালেম সরকার এতোই অত্যাচারী ছিলো যে ‘আয়নাঘর’ বানিয়ে বছরের পর বছর মানুষকে গুম করে রাখতো। শেখ হাসিনা কতটুকু অমানবিক লোমহর্ষক আয়নাঘর বানাতে পারে। মানুষ কথা বলতে পারতো না। তার বিরুদ্ধে কেউ কথা বললেই অত্যাচার নেমে আসতো। এই যে আমার সামনে সাংবাদিক ভাইয়েরা আছেন, তারাও স্বাধীনভাবে লিখতে পারতো না। টকশোতে কেউ সরকারের বিরুদ্ধে একটু কথা বললে রাতেই তার কাছে ফোন যেত। দুর্নীতির কথা আর কী বলবো, শেখ হাসিনার পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হন, তাহলে তার বস কত কোটি টাকা দুর্নীতি করেছে চিন্তা করে দেখেন।’

 

তিনি আরও বলেন- বিএনপি জনগণের দল, দেশের যে কোন সংকটে বিএনপি জনগনের জন্য কাজ করে। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বক্তারা আরো বলেন, জগন্নাথপুর উপজেলার মাটি মানুষের নেতা কয়সর এম আহমদ যদি দল থেকে জগন্নাথপুর-শান্তিগঞ্জ-০৩ আসনে মনোনয়ন পান তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।

কর্মী সমাবেশ ও আলোচনা সভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park