
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
হিন্দুধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। এই মহাক্ষনে সুনামগঞ্জের জগন্নাথপুরের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করেছে। এ বছরের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে, যাপূজায় মণ্ডপগুলোতে শুরু হচ্ছে অর্চনা। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে পূজা উদযাপিত হয়েছে মহাধুমধামে। যা দৃশ্যতঃ বর্ণিল উৎসবে পরিণত হয়। কলেজে সহ অপরাপর শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে জ্ঞানের দেবী সরস্বতি পূজা। প্রতিবারের মতো এবারও উপজেলার সবখানে শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা, যা দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।

বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখাযায়, জগন্নাথপুর পৌর শহরে সবচেয়ে বড় পুজা মান্ডব আনন্দময়ী পুজা মন্ডবে অঞ্জলী প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিদ্যার দেবী সরস্বতী পূজা। সকাল ৯ থেকে বিভিন্ন মন্দির ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব। এ উপলক্ষে সকালে জগন্নাথপুর উপজেলা ও পৌর শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অস্থায়ী মন্ডপ স্থাপন করে বর্ণিল আয়োজনে চলছে সরস্বতী দেবী বন্দনা।
এবার আনন্দমহি সংগঠনের নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে, মন্ডপে- মন্ডপে ঢাক ও বাদ্যের তালে এবং উলুধ্বনির সাথে শঙ্খধ্বনি মিলে ধর্মীয় আবহ তৈরী করে। শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্যদিয়ে মাঘী শুক্লপঞ্চমীর পূণ্যতিথিতে পালিত হয়েছে দিনটি।