1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টে ইউকের ঈদ উপহার বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টে ইউকের ঈদ উপহার বিতরণ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর পক্ষে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকেের প্রতিষ্টাতা চেয়ারম্যান, ভলটন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক,হবিবপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর  জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি পৌরসভার ৫ নং ওয়ার্ডের হতদরিদ্র দুইশত পরিবারের  সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে তেল, পেয়াজ, আলু, লবন।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডের হত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

বুধবার  (২৭ মে) সকাল ১০ টায় থেকে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরন কালে বক্তব্য রাখেন, আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান আব্দুল মতিন লাকি, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন, মোঃ আব্দুল কাইয়ুম।

ঈদ উপহার বিতরণকালে আব্দুল মতিন লাকি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এলাকার বিত্তবানদের দায়িত্বের অংশ। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।আজ যাহারা পাচ্ছেন এবং যাহারা পাচ্ছেন না আগামীতে আমারা বড় পরিসরে করার চিন্তাধারা করছি যাতে কোন হতদরিদ্র পরিবারের সদস্য বাদ না পরে। এ উদ্যোগ অব্যাহত থাকবে।

এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park