1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের হত দরিদ্র পরিবারের মধ্যে আব্দুর রহমান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুরের হত দরিদ্র পরিবারের মধ্যে আব্দুর রহমান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন 

মুকিমউদ্দিন সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

মুকিমউদ্দিন সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বন্দের বাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী গরিব অসহায় মানুষের নিবেদিত প্রান সমাজ সেবক, দানশীল ব্যাক্তিত্ব আব্দুর রহমান ফাউন্ডেশন এর সদস্য সহিবুর রহমান এর সহায়তায় মরহুম আব্দুর রহমান ফাউন্ডেশন -এর উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের  এক হাজার পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 খাদ্যসামগ্রী বিতরণকালে আবুল হাসনাত বলেন, মরহুম আব্দুর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তবে সমাজে আর কেউ ক্ষুধার্ত থাকবে না। বক্তারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।

 খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মরহুম আব্দুর রহমান ফাউন্ডেশন এর সদস্য রফিক মিয়া, আব্দুল গফ্ফার, আবু আহমদ, আবুল হাসনাত, আমির হোসেন, তফজ্জুল হোসেন, মাহবুব, ফারজান, মোহাম্মদ গঞ্জ বাজার ব্যবসায়ী আব্দুল কাহার, নাহিদসহ গন্যমান্য মুরব্বিগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park