
মোঃ সেরাজুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৬ সেশনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আরিয়ান ইসমাইল ও সেক্রেটারি কাওছার মাহমুদ।
মঙ্গলবার (৩ মার্চ ) দুপুরের দিকে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলা দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলার শাখার সভাপতি আব্দুল আজিজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান শামীম, সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ইউসুফ আলী বাবু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলকুচি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি আরিয়ান ইসমাইল গত সেশনে উপজেলা সেক্রেটারি ছিলেন।
অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি কাওছার মাহমুদ গত সেশনের উপজেলা কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।