
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
পবিত্র ঈদ-উল-আজহা উদযাপনে গোয়াইনঘাট উপজেলাবাসী ও দেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. মুমিনুল হক মুমিন।
তিনি বলেছেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা উপলক্ষে আমি উপজেলাবাসী ও দেশের সকল মুসলমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
মুমিনুল হক এক বার্তায় বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে ঈদুল আজহা। কোরবানীর এই ত্যাগের মর্মবাণী অন্তরে ধারণ করে আমরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণে কাজ করব। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
মুমিনুল হক স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে পরিচিত একজন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তার এই ঈদ বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছে। ঈদ উপলক্ষে তিনি সকলের সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করেন এবং জাতীয় ঐক্য ও অগ্রগতির জন্য দোয়া চান।