1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চৌহালীতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চৌহালীতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

চৌহালীতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা
আগামী জাতীয় নির্বাচনে এদেশের মানুষ
জামায়াতে ইসলামীকেই বেঁচে নেবে ইনশাআল্লাহ  -আরিফুল ইসলাম সোহেল.

মোঃ সেরাজুল ইসলাম,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী,সিরাজগঞ্জ জেলা মজলিশে শূরার সদস্য ও বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল বলেছেন “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী জনবান্ধব দল। অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে জনগণের সেবায় নিয়োজিত ছিল এবং আছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে এদেশের মানুষ জামায়াতে ইসলামীকেই বেঁচে নেবে ইনশাআল্লাহ”।

শুক্রবার (২৮ নভেম্বর) ,বাংলাদেশ জামায়াতে ইসলামী,চৌহালী উপজেলার উদ্যোগে সকল ভোট কেন্দ্রের”বুথ ভিত্তিক পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। চৌহালী উপজেলা আমীর মাওঃ আবু ছাঈদ মোঃ ছালেহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার ও বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন,চৌহালী উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল বাশার মিয়া,বেলকুচি উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মাওঃ আক্কাস আলী,সিরাজগঞ্জ-৫ আসন কমিটির ডিজিটাল ক্যাম্পিইন পরিচালক
ডাঃ রুহুল আমীন,জামায়াত নেতা আব্দুল হালিম আনছারী,রবিউল ইসলাম ও ছাত্রনেতা তুষার প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় জামায়াত নেতৃবৃন্দ,
জামায়াতের প্রতি সাধারণ মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে,তার বাস্তব প্রতিফলন ঘটানোর জন্য ভোট কেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদেরকেই বলিষ্ঠ ও কাঙ্ক্ষিত ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য,কর্মশালায়,ভোট কারচুপি,জাল ভোট প্রতিহত করা,ভোট কেন্দ্রে বিভিন্ন অনিয়ম রোধে করণীয় এবং দক্ষতার সাথে ভোট কেন্দ্রে যথাযথ  দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নিতে চৌহালী উপজেলার ২৫টি ভোট কেন্দ্রের বিভিন্ন
বুথ ভিত্তিক প্রায় দু’শতাধিক নারী ও পুরুষ এজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park