আসাদুজ্জামান খান মুকুল
মাগো তুমি চোখের মনি
আঁধার ঘরের আলো,
তোমায় দেখলে ধরণীটা
লাগে আমার ভালো।
সব অশান্তি দূর হয়ে যায়
থাকলে তুমি কাছে,
তোমায় দেখে প্রাণটা আমার
আনন্দেতে নাচে!
জন্ম থেকে আজ অবধি
দেখালে যে মায়া,
তোমায় ছাড়া সবাই দেখায়
স্বার্থপরের কায়া।
যেদিন তুমি চলে যাবে
আমার থেকে দূরে,
তোমার খোকার ব্যথার বাঁশি
বাজবে করুণ সুরে!
দোয়া করি বেঁচে থাকো
মাগো জনম ভরে!
তুমি গেলে ওপারেতে
থাকব ক্যামন করে?