1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশীর গণসংযোগ ও লিফলেট বিতরন  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশীর গণসংযোগ ও লিফলেট বিতরন 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাবেদ কোরেশী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর  সকাল থেকে কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তেলিকোনা গ্রামে ও চন্ডিডহর পয়েন্ট এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবার কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

তেলিকোনা গ্রামের হাবিবুর রহমান সহ একাধিক ভোটার বলেন, তেলিকোনা গ্রামের ভোটারদের ভোটকেন্দ্র সংক্রান্ত ভোগা দুর করতে জাবেদ কোরেশী তাঁর নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় তেলিকোনা গ্রামের ভোটারদের জন্য ভোট কেন্দ্র বদলী বা সুবিধাজনক স্থানে স্থানান্তর করে দিয়েছেন।যা আমাদের দীর্ঘ দিনের কষ্ট লাঘব করেছেন।

গ্রামবাসীদের ভাষ্যমতে, বিগত ২০২২ এবং ২০২৪ সালের ভয়াভহ বন্যার সংকটময় সময় জাবেদ কোরেশী সব সময় আমাদের পাশে ছিলেন। তিনি বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন এবং পুনর্বাসনে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

স্থানীয় ভোটারদের মতে দীর্ঘ দিন ধরে তিনি কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তা ঘাট সংস্কার ও সামাজিক সংকট নিরসনে অগ্রনী ভুমিকা পালন করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মৌলিক অধিকার আদায় ও সেবক হিসেবে কাজ করার যে প্রত্যয় জাবেদ কোরেশী ব্যক্ত করেছেন, পূর্বের এসব সামাজিক ও মানবিক কাজের কারনে সাধারণ ভোটারদের মাঝে তাঁর গ্রহনযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী বলেন, তেলিকোনা গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য কেউ যদি জমি বা ভূমি বিক্রি করতে রাজি হন, তবে তিনি নিজের অর্থায়নে সেই ভূমি ক্রয় কর সেখ একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে দিবেন।

এলাকার শিকার মান উন্নয়ন ও শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় তার এই ঘোষণা স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

এ সময় উপস্থিত স্থানীয় ভোটারদের অনেকেই তার বক্তব্যে ইতিবাচক সাড়া দেন এবং নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আশ্বাস জানান।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং অ্যাডভোকেট আবু হানিফের সমর্থকরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park