
মোঃ আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধ
"চুয়াডাঙ্গা জেলার দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে তিনটি ওষুধ ফার্মেসিকে সর্বমোট ৫,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৩ ই অক্টোবর ২০২৬ ইং বেলা ১১:০০ টার সময় এ অভিযান চালানো হয়।উপজেলা প্রশাসন সূত্রের তথ্যানুযায়ী, আইন অমান্য ও নিয়মের ব্যত্যয় ঘটানোর অপরাধে পুরাতন বাজারে অবস্থিত মেসার্স দোয়েল মেডিকেল ফার্মেসিকে ৩,০০০ টাকা, রেল বাজারে অবস্থিত সরকার মেডিসিন কর্নারকে ১,০০০ টাকা এবং কেরু মিল গেট সংলগ্ন মেসার্স মিজান ফার্মেসিকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ সাজা প্রদান করেন দামুড়হুদা উপজেলা ভূমি অফিস সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন।"