1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চীনের সিচুয়ানে নবনির্মিত সেতু ধসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভালোবাসার মানুষ রাহিকে জন্মদিনে পাপানের আবেগঘন শুভেচ্ছা রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস -২৬ উদযাপিত হয়েছে। গাঁওকান্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান রিপন

চীনের সিচুয়ানে নবনির্মিত সেতু ধসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ

*প্রতিবেদন:*
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার পঠিত

*প্রতিবেদন:*

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে মঙ্গলবার একটি নবনির্মিত সেতু ধসে পড়েছে। সেতুটি সিচুয়ান প্রদেশ ও তিব্বত মালভূমির মধ্যে যাতায়াত সহজ করার জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে সংযোগের অংশ ছিল। সৌভাগ্যবশত, এ দুর্ঘটনায় কেউ আহত হননি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্বল হয়ে পড়া পাহাড়ি ঢিবি ভেঙে ভূমিধসের সৃষ্টি হয়, যার ফলে সেতুটির একটি অংশ ধসে পড়ে। ভূমিধসের পর রাস্তার উপরের অংশ ও সেতুর প্রবেশপথও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনা কেন্দ্রীয় টেলিভিশন (CCTV) জানিয়েছে, ভূমিধসের তীব্রতা এত বেশি ছিল যে পাহাড়ের ঢালে ফাটল সৃষ্টি হয় এবং সড়কের ভূপৃষ্ঠ পরিবর্তিত হয়। দুর্ঘটনার পরপরই শহর মারকাং-এর পুলিশ ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুটি সকল প্রকার যানবাহনের জন্য বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনার আগেই এলাকায় ভূমির ফাটল ও ঢালের পরিবর্তন দেখা যাচ্ছিল। মঙ্গলবার বিকেলে পাহাড়ের কাছের পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং শক্তিশালী ভূমিধসে সেতুর অ্যাপ্রোচ অংশ ভেঙে পড়ে।

ঠিকাদারি প্রতিষ্ঠান **সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ** কর্তৃক নির্মিত এই সেতুটি চলতি বছরের শুরুতেই উদ্বোধন করা হয়েছিল। দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটি তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে এবং সম্ভাব্য দ্বিতীয় ধস এড়াতে এলাকাটি পুরোপুরি ঘেরাও করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park