
বেবি চক্রবর্ত্তী :- দীঘার সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো বিনোদন সাহিত্য পত্রিকা-র সপ্তম বর্ষের শারদ সংখ্যা ১৪৩২-এর প্রকাশ উৎসব। ফোর স্কয়ার হোটেলের ব্যাঙ্কোয়েটে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সমবেত হয়েছিলেন প্রায় চারশত কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু কলম সাথীদের অংশগ্রহণ। তাঁদের সৃজনশীল রচনাতেই সমৃদ্ধ হয়েছে এ বছরের শারদ সংখ্যা। প্রকাশ উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ, আবৃত্তি, নাচ ও সঙ্গীতের আসর, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
সন্ধ্যার বিশেষ মুহূর্ত ছিল সম্মাননা স্মারক প্রদান এবং কুড়িটিরও অধিক একক গ্রন্থের প্রকাশ। এর মধ্য দিয়ে সমকালীন বাংলা সাহিত্যের নবীন ও প্রবীণ কণ্ঠের মিলন ঘটল এক আনন্দমুখর পরিবেশে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিনোদন সাহিত্য পত্রিকা-র সম্পাদক এবং পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা সুশান্ত ঘোষ। তাঁর সঞ্চালনায় আয়োজিত এ সাহিত্যসভা একদিকে যেমন হয়ে উঠল সাহিত্যচর্চার উৎসব, অন্যদিকে সমুদ্র তটে কবি-সাহিত্যিকদের এক বিরল মিলনক্ষেত্র।