1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চারঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে চারঘাট উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি সুবিধাভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের মূল স্রোতধারার সঙ্গে সম্পৃক্ত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই বাইসাইকেল শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করবে, শিক্ষাবৃত্তি তাদের পড়াশোনায় অনুপ্রেরণা জোগাবে এবং সেলাই মেশিন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। তিনি আরও বলেন, উপহার সামগ্রীর সঠিক ও যত্নশীল ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি ষষ্ঠী পাহাড়িয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

এছাড়া, চারঘাট উপজেলার (ইউসুফপুর, শলুয়া, সরদহ, নিমপাড়া, চারঘাট, ভায়ালক্ষীপুর) ইউপির অসহায় ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ঢেউটিন ও সাংস্কৃতিক মালামাল বিতরণ করেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park