1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে আম বাগান কেটে অন্য ফসলে ঝুকছেন চাষিরা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চারঘাটে আম বাগান কেটে অন্য ফসলে ঝুকছেন চাষিরা

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

গত কয়েক বছর থেকে আমের দাম ক্রমাগত কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার আম চাষিরা। ফলে অন্য ফসলে ঝুকেছেন আমচাষিরা।

বুধবার (০১ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বাগান মালিকদের সাথে কথা বলে জানা গেছে, আমের ন্যায্য মূল্য না পেয়ে আম গাছ কেটে ফেলছেন। আবার বাজারে আমের মূল্যও কম। বাইরে থেকে এলাকায় আগের মতো বেপারিরা আম কিনতে আসেন না। আবার কোনো কোনো বছর লোকসানও গুণেছেন। তাই আম গাছ কেটে অন্য ফসল করছেন বলে জানান তারা।

স্থানীয় আমচাষিরা জানিয়েছেন, কীটনাশক ও শ্রমিকের মজুরি কয়েক গুণ বেড়ে যাওয়ায় পরিচর্যা খরচ বেড়েছে। অন্যদিকে আমের দাম দিন দিন কমেছে। ১৪ থেকে ১৫ বছর আগে যে আম ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা প্রতি মণ বিক্রি হয়েছে, সেই আম গত কয়েক বছর ধরে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। তাই সমপরিমাণ জমিতে আমবাগানের চেয়ে অন্য ফসল চাষে লাভবান হচ্ছেন কৃষকরা।

আমচাষি বলেন, তার চার বিঘা আমের বাগান কেটে গম চাষ করছি। গমের চাষ করে লাভবান হচ্ছি। আমের চেয়ে অন্য যেকোনো ফসল লাভজনক। তাই অনেক কৃষক আমবাগান কেটে ফেলছেন।

আরেক আমচাষি বলেন, টানা কয়েক বছর থেকে আমের দাম কমতে থাকায় লোকসানে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই তিনি  আম বাগান কেটে বিভিন্ন জাতের ফসল চাষ করেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুন হাসান বলেন, চারঘাট উপজেলায় বর্তমানে ৪ হাজার ৯৪৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। ইতিপূর্বে ৫ হাজার ৩০০ হেক্টর জমিতে আম বাগান ছিলো কিন্তু আমের ন্যায্য মূল না পাওয়ায় কিছু বাগান মালিক আম বাগান কেটে ফেলে অন্যান্য ফসল করছে। তবে ঐ সমস্থ বাগান মালিকদের আম বাগান ধ্বংস না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এবং উন্নত জাতের আম গাছ লাগানোর জন্য বলা হচ্ছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park