
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনি বাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে পরিচালনা ব্যয় বাবদ নির্ধারিত চাঁদা আদায়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির নেতা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির প্রধান কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনের অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাংলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন তাদের সংগঠনের নামে এখনো চাঁদা উঠিয়ে যাচ্ছে। তাদের দাবি আগামী কাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনি বাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন সংগঠনটি তাদের নির্ধারিত চাঁদা আদায়ে শুরু করবেন। তাই জেলা প্রশাসক, পুলিশ সুপার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও সড়ক পরিবহন মালিক গ্রুপের অন্তর্ভূক্ত বাস, মিনিবাস ও কোচ এর মালিকগণ, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদেরও সার্বিক সহযোগিতা কামনা করেন, সংগঠনটি সভাপতি, মোঃ শহিদুল ইসলাম (শহিদ) এছাড়াও মিনি বাস, মিনি কোচ (যাত্রিবাহী) এর কর্মরত যারা করেছে তাদের অতিসত্তর সংগঠনে যোগদান করার আহ্বান জানান তিনি।
এসময় শহিদুল ইসলাম (শহিদ) বলেন, আপনারা প্রকৃত যারা মটরের সদস্য ড্রাইভার, হেলপার, সুপারভাইজার ও ক্লিনার আছেন, আপনাদের জন্য রেজিঃ নং- রাজ ৩০৬৩ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (যাত্রীবাহী) সংগঠনটির দরজা খোলা রয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। একটি টাকাও আপনাদের ব্যয় করা লাগবেনা।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি, মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সাধারণ সম্পাদক, আব্দুর রউফ জুলমাত, সহ-সভাপতি, নাসির উদ্দীন, কোষ্যাধ্যক্ষ, ওয়ালীউল্লাহ মাহমুদসহ অন্যান্য।