
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৪-২০২৬ মেয়াদে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান আব্দুল ওয়াহেদ। এছাড়াও সিনিয়র সহসভাপতি পদে খাইরুল ইসলাম ও সহ-সভাপতি পদে আখতারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত ২৩ নভেম্বর সাধারণ সদস্য ও সহযোগী সদস্য পদে দুটি প্যানেলে ব্যালোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এ তিন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজনকে নির্বাচিত ঘোষনা করা হয়।
মঙ্গলবার দুপুরে চেম্বার ভবনের তৃতীয় তলায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সোলায়মান বিশু।
এসময় নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ও আপিল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।