চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিস্ফোরকের একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে বোমা তৈরীর উপকরন চোরাই পথে এনে বোমা বানিয়ে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত রুট ব্যবহার করে পণ্যবাহি ট্রাকে দেশের অভ্যান্তরে পাঠানোর চেষ্টা হচ্ছিল বলে দাবী বিজিবি’র। সীমান্ত বাহিনীটির দাবী বোমাগুলো দেশীয়ভাবে তৈরীর পর তা বন্দর এলাকা থেকে বিভিন্ন পণ্যের আড়ালে পাচার হবার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তা আটকে দেয়া হয়।
বৃহষ্পতিবার(২৪ এপ্রিল) দুপুরে উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯ টি ককটেল এবং ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের একটি অভিযানিক দল।
তবে বৃহষ্পতিবার রাত ৮ টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, ২ টি প্লাষ্টিকের ক্যারেট সহ চকপাড়া সীমান্তের ১৮৪ মেইন পিলার হতে প্রায় এক কিলোমিটার দুরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় ২টি প্লাস্টিকের ক্যারেট সহ ২ ব্যক্তি দাঁড়িয়ে ছিল।এ সময় কিজিবির’র একটি অভিযানিক দল ঘটনাস্থলে যাবার আগেই তারা পালিয়ে গেলে একটি ক্যারেটে তল্লাশি চালিয়ে লাল কসটেপ দিয়ে মোড়ানো ৯৯ টি ককটেল উদ্ধার এবং অপর ক্যারেট থেকে ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করে।