
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
কন্য শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবস পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব- উল ইসলাম। এসময় বক্তব্যে বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।
এছাড়াও বক্তারা বলেন, কন্যা শিশুরা এখন অনেক বেশি সাহসী, তারা পড়ালেখায় ভালো করছে, তেমনি কর্মক্ষেত্রেও রাখছে যোগ্যতার সাক্ষর। শুধু প্রয়োজন আমাদের কন্যা শিশুদের প্রতি একটু যত্ন।