
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানিকারক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম, আম উদ্যোক্তা মুনজের আলম মানিকসহ অনান্যরা।
মতবিনিময় সভায় আম শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন আমচাষি, উদ্যোক্তা ও আম ব্যবসায়ীরা।