1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চন্দননগর পুলিশ কমিশনার দেশের সেরার শিরোপা পেলো - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

চন্দননগর পুলিশ কমিশনার দেশের সেরার শিরোপা পেলো

বেবি চক্রবর্ত্তী
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: হুগলি:- চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশের তদন্তের কাজে বাজেয়াপ্ত সামগ্রী থাকে থানায় বা কোর্টের মালখানাতে। বিচারপ্রক্রিয়ায় আদালতে যা বিভিন্ন সময়ে পেশ করতে হয়। স্থানাভাবের জন্য মালখানাতে ঠাসাঠাসি করে রাখতে হয় বাজেয়াপ্ত সামগ্রী। সারা দেশের থানাগুলিতেই এই সমস্যা আছে কমবেশি। কোনও মামলায় যদি কোনও গাড়ি বাজেয়াপ্ত হয়, তা অনেক সময় থানা প্রাঙ্গনেই রাখতে হয় বাধ্য হয়ে। কোনও কোনও মামলা চলে অনেক বছর ধরে। তখন সেই মামলায় বাজেয়াপ্ত হওয়া সামগ্রীকে দীর্ঘদিন ধরে একইরকম ভাবে সুরক্ষিত রাখা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, মূলত স্থানাভাবের কারণে। হাজারটা বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মধ্যে দশ বছর আগে বাজেয়াপ্ত করা জিনিসের চিহ্নিতকরণও একটা সমস্যা হয়ে দাঁড়ায় কখনও কখনও।এই সমস্যারই অভিনব প্রযুক্তিগত সমাধানে সচেষ্ট হয়েছিল চন্দননগর পুলিশ কমিশনারেট, কমিশনার অমিত জাভালগির নেতৃত্বে। মালখানাকে বারকোডের মাধ্যমে সম্পূর্ণ ‘ডিজিটাইজ’ করা হয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের সব থানায়, যাতে প্রতিটি সামগ্রীকে চিহ্নিত করা যায় সহজে।তদন্ত এবং বিচারপ্রক্রিয়ার আধুনিকীকরণের এই উদ্যোগ সম্প্রতি স্বীকৃতি পেয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। E-governance-এর ক্ষেত্রে স্বর্ণপদক পেয়েছেন কমিশনার অমিত জাভালগি এবং তাঁর টিম। মিলেছে দেশের সেরার শিরোপা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park